12:06 pm, Monday, 1 June 2026

ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমেদুল

ডেস্ক রিপোর্ট : ইতালি থেকে সরাসরি সৌদি আরবে বাংলাদেশের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমেদুল ইসলাম। তাকে নিকে প্রত্যাশাও ছিলো অনেক।
বাংলাদেশে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েও রেখেছিলেন ভক্ত সমর্থকরা। কিন্তু সব কিছু থেমে গেল নিমিষেই। জানা গেল বাংলাদেশে ফিরছেন না তিনি। ফিরে গেছেন ইতালিতে।
দল ঘোষণার দিন অবশ্য ফাহমেদুলকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। হামজা চৌধুরীর সঙ্গে দলের পরিকল্পনাতেও রাখাও হয়েছিল তাকে। সৌদিতে করা ক্যাম্প থেকে ফেরার কথা ছিল ঢাকায়। কিন্তু সেটি আর হয়নি।
আজ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। সেই দলের সঙ্গে নেই ফাহমেদুল। তার না থাকা নিয়ে ম্যানেজার আমের খান বলেছেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। ’
এতেই বোঝা যাচ্ছে, কোচের মন জয় করতে পারেননি ১৮ বছরের এই তরুণ। ইতালিতে বেড়ে ওঠা এই ফুটবলার দেশটির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে বিএনপি পরিবারের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমেদুল

Update Time : 07:57:46 am, Tuesday, 18 March 2025