অনলাইন ডেস্ক: দেশের রাজপথের প্রধান বিরোধীদল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ। এ ঘটনায় প্রাণহাণির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।
এতে আরও বলা হয়, পুলিশ সদস্য হত্যা, রাজনৈতিক কর্মী হত্যা ও হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই।এদিকে ব্যাপক সংঘর্ষের পর রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিবেদক 