1:22 am, Wednesday, 15 July 2026

দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পৌঁছান।

সেখানে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

ক্যাম্পাসে পৌঁছানোর পর ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।
এ সময় সিনেট ভবনে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, নীতিনির্ধারক ও আমন্ত্রিত অতিথিরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন গত ১২ মে ২০২৬। ওইদিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে একই সিনেট ভবনে অনুষ্ঠিত ‘ট্রান্সফরমিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।

দ্বিতীয়বারের এই সফরে তরুণ উদ্যোক্তা, উদ্ভাবন ও স্টার্টআপ খাতের সম্ভাবনা নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের সঙ্গে সরকারের সম্পৃক্ততার বার্তা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন আয়োজকরা।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 08:26:13 am, Tuesday, 14 July 2026