11:39 pm, Tuesday, 28 July 2026

ঢাকা রক ফেস্ট শুরু

ডেস্ক রিপোর্ট : শুরু হয়েছে রাজধানীর সবচেয়ে বড় সংগীতের আসর ‘ঢাকা রক ফেস্ট ২.০’।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির বসুন্ধরার নবরাত্রি হলে এ আসর বসেছে। ১৫টি ব্যান্ডদল নিয়ে দ্বিতীয়বারের মতো হচ্ছে এই উত্সব।

ব্যান্ডদলগুলো হলো- ওয়ারফেজ, অর্থহীন, অ্যাভয়েডরাফা, ক্রিপ্টিকফেট, ইনদালো, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, আফটার্মাথ, ব্রক্ষ্মপুত্র, দি ট্রি, সাবকনসাস, ট্রাস, আরেকটা রক ব্যান্ড ও ক্যালিপসো।

কনসার্ট মানেই উন্মুক্ত স্থানে গানের আয়োজন হলেও এবারের উত্সবটিতে সেই আমেজ থাকছে না। কনভেনশন হলে সীমিতসংখ্যক দর্শক নিয়ে কনসার্টটি অনুষ্ঠিত হবে। ব্যান্ডপ্রেমীরা নির্ধারিত দর্শনীর বিনিময়ে কনসার্টটি উপভোগ করতে পারবেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ থেকেই কনসার্টের গেট খোলা হয় এবং কনসার্ট শুরু হবে সকাল ১১টায়।

গত বছর করোনার কারণে এই উত্সবটি আয়োজন করতে পারেনি আয়োজকরা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মৌলভীবাজার সরকারি কলেজে স্পন্দনের বৃক্ষরোপণ

ঢাকা রক ফেস্ট শুরু

Update Time : 08:21:23 am, Thursday, 23 December 2021