10:41 pm, Monday, 26 October 2026

তনুশ্রীর বিরুদ্ধে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের বিরুদ্ধে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এই অভিযোগ করলেন অভিনেত্রী হেতল যাদব।

২০১০ সালে মুক্তি পেয়েছিল মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার ‘অ্যাপার্টমেন্ট’। সিনেমাটিতে তারা দুজন একসঙ্গে কাজ করেন।

‘অ্যাপার্টমেন্ট’ মুক্তির ১৬ বছর বছর পরে এবার সেই কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন হেতল। তার দাবি, তনুশ্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না।

অভিনেত্রীর আচরণকে ‘অপেশাদার’ বলেও উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেতল দাবি করেন, শুটিংয়ের সময় তনুশ্রী অনেক ক্ষেত্রেই পরিচালকের নির্দেশে মনোযোগ দিতেন না।

কোনও দৃশ্য নির্দিষ্ট ভাবে অভিনয় করতে বলা হলে, বিরক্ত হতেন বলেও অভিযোগ তার।
হেতলের কথায়, ‘তনুশ্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো ছিল না। সত্যি বলতে গেলে, ওর আচরণ আমার কাছে খুবই অপেশাদার বলে মনে হয়েছিল।’

সিনেমার একটি রোমান্টিক গানের শুটিংয়ের সময়েও সমস্যায় পড়েছিলেন বলে জানিয়েছেন হেতল। তিনি জানান, শুটিং চলাকালীন শারীরিক স্পর্শের কিছু নির্দিষ্ট ধরনে আপত্তি জানিয়েছিলেন তনুশ্রী।

হেতল আরও জানান, সিনেমাতে অভিনয়ের পাশাপাশি তিনটি গানের জন্যও কাজ করেছিলেন তিনি। হেতলের মতে, বারবার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় প্রযোজক ও পরিচালকেরাও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

হেতলের বক্তব্য, ‘কোনও দৃশ্য পরিকল্পনা অনুযায়ী শুটিং করতে গেলে অভিনেতাদের পরিচালকের নির্দেশ মেনে চলা জরুরি। কারণ, গোটা প্রক্রিয়ায় প্রযুক্তিবিদদের কাজও অভিনেতাদের সহযোগিতার উপর নির্ভর করে।’

Tag :
About Author Information

Sirajul Islam

আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

তনুশ্রীর বিরুদ্ধে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ

Update Time : 07:56:04 am, Monday, 26 October 2026