12:09 am, Friday, 31 July 2026

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট : সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে কথা বলবেন বিএনপি চেয়ারম‍্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরবর্তী এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও এর আশপাশে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়।

বিএনপি চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা দল (সিএসএফ) এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠান শুরুর আগেই র‍্যাবের ডগ স্কোয়াড দিয়ে পুরো বলরুম এবং হোটেল প্রাঙ্গণ তল্লাশি (সুইপিং) করা হয়েছে।

হোটেলের প্রতিটি প্রবেশপথে ও বলরুমের চার পাশে সিএসএফ ও পুলিশি পাহারা রয়েছে। তারা অনুষ্ঠানস্থল ও আশপাশে কড়া নজরদারি করছেন।

আমন্ত্রিত অতিথি ও সংবাদকর্মী ছাড়া অন্যদের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র‍্যান্ড বলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ‍্যমকর্মীদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রতিক্রিয়া জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, অনুষ্ঠান বিকেল ৩টায় শুরু হবে। এখন স্টেজ প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য র‍্যাবের ডগ স্কোয়াড ও সিএসএফ সদস্যদের দিয়ে সোয়াইপিং চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি

Update Time : 08:39:36 am, Saturday, 14 February 2026