5:08 pm, Wednesday, 13 May 2026

থানার পাশে যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানার পাশে ছুরিকাঘাত হয়েছেন আরাফাত হোসেন (৩৫) নামে এক যুবক। তাকে আশঙ্কাজনকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করেছে।

আহত যুবক উপজেলার লাংলিয়াছড়া আনারস বাগান এলাকার আব্দুর রহমানের ছেলে আরাফাত হোসেন। এ ব্যাপারে আজ বুধবার (২৩ মার্চ) শ্রীমঙ্গল থানার ওসি সাংবাদিকদের ব্রিফ করেছেন।

প্রেস ব্রিফিংয়ে ওসি মো. শামীম অর রশীদ তালুকদার জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে আরাফাত হোসেন ও ডালিম দুই ভাই মোটরসাইকেলযোগে থানার পাশে জামে মসজিদের গলির দিকে যাচ্ছিলেন।

এ সময় আব্দুর রউফ (৪২), বেলাল মিয়া (৩০), মো. বিল্লাল (৩২) ও রুমন মিয়া (৩৫) আরাফাতের মোটরসাইকেলের গতি রোধ করে তাকে চাকু দিয়ে পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে মাটিতে ফেলে দেন।

এমন সময় থানা থেকে তার চিৎকার শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে সিএনজি অটোরিকশাযোগে আহত আরাফাত হোসেনকে উপজেলা হাসপাতালে প্রেরণ করে।

পরে ধাওয়া করে উল্লিখিত চার আসামিকে ধরতে সক্ষম হন। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

আটক চার আসামি উপজেলার উত্তরসুর এলাকার মহব্বত আলীর ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় ভিকটিমের ভাই জামাল হোসেন আটক চারজনসহ আরও দুজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

থানার পাশে যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে

Update Time : 09:56:45 am, Wednesday, 23 March 2022