2:46 am, Friday, 22 May 2026

দুবাইয়ে মিমির স্বপ্নপূরণ

ডেস্ক রিপোর্ট::পুজার পরই দুবাইয়ে ঘুরতে গিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে গিয়ে স্কাইডাইভিং করে দীর্ঘদিনের স্বপ্নপূরণ করলেন মিমি। সোশ্যল মিডিয়ায় স্কাইডাইভিংয়ের অনেকগুলো ছবি শেয়ার করে ট্রেনারকে ধন্যবাদ জানান অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাচ্ছে তিনি দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। এবার সেখানে তার বহুদিনের স্বপ্ন স্কাইডাইভিং এর ছবি শেয়ার করেছেন।

ছবিতে তাকে বিমান থেকে ঝাঁপ দিতে দেখা গেছে। এছাড়াও মাঝ আকাশে বিভিন্ন অবস্থায় দেখা যায় তাকে। ছবি পোস্ট করে তিনি লেখেন,বাকেট লিস্টে টিক দিচ্ছি। অবশ্যই একটা বড় ধন্যবাদ আমার ট্রেইনার ম্যাক্সকে এটা সম্ভব করার জন্য। অপরদিকে মিমির সেই ছবিগুলোতে অনেকেই কমেন্ট করেছেন।

অভিনেত্রী ঐন্দ্রিলা সেন লেখেন, কেমন লাগল? পুজায় মুক্তি পেয়েছে মিমির অভিনীত রক্তবীজ। এতে তার সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার অভিনয় করেছেন। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে সিনেমাটি।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

দুবাইয়ে মিমির স্বপ্নপূরণ

Update Time : 07:20:34 am, Thursday, 9 November 2023