10:06 am, Tuesday, 19 May 2026

দুবাই ট্যাক্সি কোম্পানিতে আরও ৬ হাজার চালক নিতে আগ্রহী: মন্ত্রী

ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দুবাই ট্যাক্সি কোম্পানি চলতি বছরে বাংলাদেশ থেকে আরও ৬ হাজার চালক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

সাক্ষাতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দেবে।

দুবাইয়ে গিয়ে প্রশিক্ষণকালীন সময়েও কর্মীদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানির প্রতি অনুরোধ জানান তিনি।
একই সঙ্গে চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও আহ্বান জানান মন্ত্রী।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি।

বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতার কারণে নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হয় বলেও জানান তারা।
প্রতিনিধি দলটি আরও জানায়, আগামীকাল থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নতুন চালক নিয়োগের জন্য সাক্ষাৎকার শুরু হবে। এ দফায় ১ হাজার ৫০০ জনসহ চলতি বছরে মোট ৬ হাজার চালক নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।

সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দুবাই যেতে একজন চালকের বর্তমানে অনেক টাকা ব্যয় হয়। অধিকাংশ কর্মী দরিদ্র ও ঋণ করে বিদেশে যান। তাই তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি বিশেষ অনুরোধ জানান।

সভায় উপস্থিত ছিল সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজ’-এর প্রতিনিধিরাও। তারা জানান, চালকের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগেও তাদের আগ্রহ রয়েছে।

সৌজন্য সাক্ষাতে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

দুবাই ট্যাক্সি কোম্পানিতে আরও ৬ হাজার চালক নিতে আগ্রহী: মন্ত্রী

Update Time : 08:41:45 am, Sunday, 17 May 2026