9:56 am, Thursday, 23 July 2026

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বড় ধরনের এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিমানে থাকা চারজন ক্রু সদস্যই সময়মতো প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
রোববার আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোতে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে জরুরি সেবা বিভাগ। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে সংঘর্ষের পর বিমান দুটি আগুনের গোলায় পরিণত হয়ে নিচে পড়তে থাকে। মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় বিস্ফোরণ ঘটে এবং চারদিকে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এ সময় আকাশে চারটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।

এদিকে দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে এয়ার শো বাতিল করে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

Update Time : 08:14:47 am, Monday, 18 May 2026