12:52 pm, Tuesday, 19 May 2026

দুর্গাপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

ডেস্ক রিপোর্ট : রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় আনছার আলী খাঁন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আনছার আলী উপজেলার পানানগর ইউনিয়নের খাঁপাড়া গ্রামের বাসিন্দা ও পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহার আলী খাঁনের বড় ভাই।

নিহতের চাচাতো ভাই আজিজুর রহমান বলেন, আনছার আলী খাঁ বুধবার বেলা ১১টার দিকে বাজার করতে সিংগা হাটে আসেন। বাজার শেষে বাড়ি ফেরার সময় হোজা নদীর ওপর নির্মিত সেতুর কাছাকাছি যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনসার আলী নিহত হোন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে ট্রাকটি কোথায় অবস্থান করছে এ বিষয়ে অনুসন্ধান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট ও থানায় অপমৃত্যু মামলা রুজু শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

দুর্গাপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

Update Time : 09:15:18 am, Wednesday, 13 November 2024