7:12 pm, Thursday, 15 October 2026

দেড় কোটি ফলোয়ার ঐশ্বরিয়ার, তবে নিজে ফলো করেন একজনকে

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সৌন্দর্য, অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন দেড় কোটিরও বেশি মানুষ। তবে জানেন কি, এই অভিনেত্রী নিজে অনুসরণ করেন মাত্র একজনকে?
তিনি আর কেউ নন, ঐশ্বরিয়ার স্বামী ও বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার অনুসরণ করা ব্যক্তিদের তালিকায় রয়েছেন শুধু অভিষেকই।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ঐশ্বরিয়া।

নিজের কাজ, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া, ফ্যাশন এবং পরিবারের বিশেষ মুহূর্তের নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। তবে অন্যদের অনুসরণ করার ক্ষেত্রে বেশ সংযত এই অভিনেত্রী।

এর আগে ২০২৪ সালের অক্টোবরেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছিল, ইনস্টাগ্রামে একমাত্র অভিষেক বচ্চনকেই অনুসরণ করেন তিনি।

গত কয়েক বছর ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হয়েছে বিস্তর আলোচনা। এমন পরিস্থিতিতে ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার এই একটি অ্যাকাউন্ট অনুসরণ করার বিষয়টি নতুন করে নজর কেড়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

দেড় কোটি ফলোয়ার ঐশ্বরিয়ার, তবে নিজে ফলো করেন একজনকে

Update Time : 08:54:37 am, Thursday, 15 October 2026