9:41 am, Thursday, 25 June 2026

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

ডেস্ক রিপোর্ট ::দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। এর মাধ্যমে শুরু হয় বর্তমান সরকারের ও ২০২৪ সালের প্রথম অধিবেশন।

সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। অধিবেশনের সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু।

এর আগে রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় জানায়।

এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হয়।

সংসদে একাদশ সংসদের মতোই এবারও বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি। এর পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন দ্বাদশ সংসদে। জাতীয় পার্টির পাশাপাশি সংসদে বিরোধী ভূমিকায় থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করার সুযোগ রয়েছে স্বতন্ত্র এমপিদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন। এছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে ১টি করে আসন। স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

Update Time : 10:13:35 am, Tuesday, 30 January 2024