6:06 pm, Saturday, 19 September 2026

দ্বিতীয় ওভারেই সাজঘরে মিরাজ

ডেস্ক রিপোর্ট : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার পাকিস্তানকে ১৬৭ রানে আটকে দিতে পারলেও ২১ রানে হারে নুরুল হাসান সোহানের দল।

ম্যাচের পর সোহানের কণ্ঠে ঝরে হতাশা। তার কথায় ফুটে ওঠে এখনও অনেক জায়গায় ঘাটতির বিষয়টি। বারবারই বলেন উন্নতি করার তাড়নার কথা।

ক্রাইস্টচার্চে রোববার সেই ঘাটতিগুলো পূরণের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এবার দলের নেতৃত্বে সাকিব আল হাসান।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সেই একই ব্যর্থতার পুনরাবৃত্তি। ওপেনিং জুটি থেকে এবার এলো মাত্র ৫ রান। ২য় ওভারের ৪র্থ বলেই ওপেনার মিরাজকে সাজঘরে ফেরালেন পেসার টিম সাউদি।

নিজের প্রথম ওভারেই সফলতা দেখলেন সাউদি। লফটেড শট খেলতে গিয়ে মিডঅনে অ্যাডাম মিল্নের হাতে ধরা পড়লেন মিরাজ। ৫ বলে ৫ রান করলেন এ স্পিন-অলরাউন্ডার।

মিরাজের পর ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গী হয়ে নেমেছেন লিটন দাস।

সাব্বিরের বদলে একাদশে সুযোগ পেয়ে ভালো শুরু করেছেন শান্ত। ৭ বলে ৮ রান করেছেন ইতোমধ্যে।

খেলার এ পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৮ রান।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গল বই পড়া উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

দ্বিতীয় ওভারেই সাজঘরে মিরাজ

Update Time : 07:16:54 am, Sunday, 9 October 2022