9:37 am, Sunday, 31 May 2026

ধামইরহাটে ১৩’শ শতকের চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :: নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি পুকুর খননের সময় ১৩শ শতকের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত মাহমুদপুর গ্রামের আব্দুল আজিজের খননকৃত পুকুর থেকে চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার করে র‌্যাব-৫ জয়পুরহাট।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক বলেন, গত কয়েকদিন থেকে আব্দুল আজিজ তার ব্যক্তিগত পুরনো পুকুর খনন করছিলেন। খননের সময় চতুর্মুখী শিবলিঙ্গটি পাওয়া যায়।

পরে সংবাদ পেলে রাত সাড়ে ১০ টার দিকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

চতুর্মুখী শিবলিঙ্গ দৈর্ঘ্য-৪২ ইঞ্চি ও ব্যাস-১৬ ইঞ্চি এবং ওজন প্রায় ৬০০ কেজি। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

তিনি আরো বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি নওগাঁর পাহাড়পুর জাদুঘরে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

ধামইরহাটে ১৩’শ শতকের চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার

Update Time : 08:27:21 am, Monday, 5 April 2021