স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১২৬ জন। করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ৩ জন।
বুধবার ৪ আগস্ট সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে জেলায় ২৯০ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ।
নতুন শনাক্ত ১২৬ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৯৩ জন, শ্রীমঙ্গলের ২ জন, বড়লেখার ৫ জন, কুলাউড়ার ২৬ জন।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ২৯০ টি নমুনা পরীক্ষায় পাঠালে ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪৩.৩৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৫৯৩৯ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৪,০৪১ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৮ জন।
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৬১ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।
3:32 pm, Monday, 24 August 2026
News Title :
নতুন করে মৌলভীবাজার করোনা আক্রান্ত ১২৬ : মৃত্যু ৩ জন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:31:38 pm, Wednesday, 4 August 2021
- 409 Time View
Tag :
Popular Post






























