8:11 am, Sunday, 19 April 2026

নানা চমকে শাকিব-মিমির ‘লাগে উরাধুরা’

ডেস্ক রিপোর্ট ::শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা ‘তুফান’। সিনেমাটির নির্মাণ কাজের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন কারণে আলোচিত হয়েছে। আগামী ঈদুল আজহায় সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। ‘তুফান’ সিনেমার মুক্তিকে সামনে রেখে কয়েক দিন আগে প্রকাশিত হয় সিনেমাটির ‘লাগে উরাধুরা’ শিরোনামের গানের টিজার। এবার নানা চমকে গতকাল সন্ধ্যায় প্রকাশ হলো পুরো গান।

এ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান; তার সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা। গানটি প্রকাশের পর পরই আলোচনায় চলে আসে। এরইমধ্যে গানটি ইউটিউবে দেড় মিলিয়ন ভিউ পার করেছে। গানের ভিডিওতে শাকিব ও মিমির পাশাপাশি প্রীতম হাসান ও শেষে পরিচালক রাফীর উপস্থিতি চমকের সৃষ্টি করেছে।

এদিকে, গানটি মুক্তির পর রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছেন শাকিবিয়ানরা। একজন লিখেছেন, তুফানের ঝড়ে কাঁপবে দুই বাংলা। অন্য একজন লখেছেন, এই গান নেট দুনিয়ায় আগুন লাগিয়ে দেবে।

‘লাগে উরাধুরা’ শুধু শাকিবিয়ানদের-ই মন জয় করেনি। অন্যদেরও মন ভুলিয়েছে। তেমনটা প্রকাশ পেয়েছে একজনের মন্তব্যে। তিনি লিখেছেন, শাকিবিয়ান না হয়েও এই মুভির জন্যই শাকিবভক্ত হয়ে গেলাম।

এদিকে গানে দেখা গেছে নির্মাতা রায়হান রাফীকেও। সবশেষে আসেন তিনি। ‘কাট’ বলতেই শেষ হয় গান। ঢালিউডের কোনো গানে নির্মাতার এমন উপস্থিতি যেন এই প্রথম। রাফীর ভূমিকা মনে করিয়ে দেয় তিনিই ক্যাপ্টেন।

একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে ‘তুফান’ সিনেমার কাহিনি। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে ‘তুফান’। সিনেমাটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

নানা চমকে শাকিব-মিমির ‘লাগে উরাধুরা’

Update Time : 11:02:23 am, Wednesday, 29 May 2024