স্টাফ রিপোটার: সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে চাল,ডাল,তৈল,গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মৌলভীবাজার জেলা ছাত্রদল। আজ রবিবার দুপুরে শহরের শাহ মোস্তফা কলেজের সামন থেকে চৌমুহনা চত্বর প্রদক্ষিন করে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ রহমান,যু্গ্ম সাধারণ সম্পাদক মাজেদুল আলম শাহান,জসিম তালুকদার, মুহিবুর রহমান সাজিব, সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, এপলু আহমদ ,সৈয়দ নাবিদ সালেহ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ জাবেদ আলী নাঈম, সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদল যু্গ্ম আহ্বায়ক ইহাম মুজাহিদ, সদস্য সচিব সুলতান আহমেদ টিপু , যু্গ্ম আহ্বায়ক ইমাদ হোসেন অর্নব, সৈয়দ তপু আলী, কলেজ ছাত্রদল সদস্য হায়াতুল ইসলাম রাহি, আফজাল নাহিদ, জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রাব্বি,জুবেদ আহমেদ, নেসার সামি ,নুর আহমেদ সাইফ, তায়েফ আহমেদ,বদরুল ইসলাম আকাশ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী , যু্গ্ম আহ্বায়ক জাফর সাদেক জামী, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম প্রমুখ ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, দৃব্যমূল্যের উর্ধ্বগতির জন্যে উচ্চ মধ্যবিত্তরাও মুখ লুকিয়ে লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পণ্য ক্রয় করছেন। তারা বলেন এ সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে ।
3:43 am, Saturday, 22 August 2026
News Title :
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ!
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:34:24 am, Sunday, 6 March 2022
- 468 Time View
Tag :
Popular Post





























