7:17 am, Wednesday, 30 September 2026

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : চাল, ডাল, তেল ও পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে আজ জেলা শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা।
জেলা আমীর মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে আজ সোমবার (১৪ মার্চ) সকালে বিক্ষোভ মিছিলটি শহরের পশ্চিম বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমীর মোঃ আব্দুল মান্নান।
মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলার আমীর ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, ছাত্রশিবিরের শহর সভাপতি তারেকুল ইসলাম প্রমূখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আমীর মোঃ আব্দুল মান্নান বলেন, সরকারের কিছু সংখ্যক সুবিধাভোগী সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। অন্যদিকে তারা দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে,অন্যদিকে লাগামহীন কথা বার্তা বলে তাদের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে দিচ্ছে।
তিনি রমজানের আগেই দেশের বাজার নিয়ন্ত্রণে আনার আহবান জানান। অবৈধভাবে আটক করে রাখা জামায়াতের নেতৃবৃন্দের রমজানের আগে মুক্তি দেয়ার দাবি জানান।
সরকারের ইসলাম ও ইসলামী মূল্যবোধবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জমির ভাগ পেতে রাজধানীর ইসিবি চত্ত্বর গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : 09:07:11 am, Monday, 14 March 2022