7:54 pm, Thursday, 20 August 2026

নেইমারের গোলে, পিএসজির সহজ জয়

ডেস্ক রিপোর্ট : কিলিয়ান এমবাপ্পের পাস থেকে নেইমারের গোল, অতঃপর দুই জনের এক সঙ্গে উদযাপন। এমন দৃশ্য যেন স্মরণ করিয়ে দেয় এমবাপ্পের সঙ্গে মেসি-নেইমারের কোনো দূরত্ব নেই।

রোববার (১৬ অক্টোবর) পার্ক দে প্রিন্সেসে মার্শেইয়ের বিপক্ষে এমবাপ্পের পাস থেকে নেইমারের করা একমাত্র গোলেই জয় পায় লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। আর তাতে একমাত্র দল হিসেবে এই মৌসুমে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখল পিএসজি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচ শেষে ৯ জয় ও ২ ড্র’সহ ২৯ পয়েন্ট নিয়ে যথারীতি লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা ধরে রেখেছে পিএসজি। সমান ম্যাচে ৭ জয়, ২ ড্র ও ২ হারে ২৩ পয়েন্ট নিয়ে মার্শেই আছে ৪ নম্বরে।

সব প্রতিযোগিতা মিলে অবশ্য তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সঙ্গে দুটি ম্যাচেই ১-১ ড্র করার মাঝে লিগে রেঁসের মাঠে গোলশূন্য ড্র করেছিল ক্রিস্তফ গালতিয়েরের দল।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

নেইমারের গোলে, পিএসজির সহজ জয়

Update Time : 06:13:55 am, Monday, 17 October 2022