ডেস্ক রিপোর্ট : আজ বন্ধুর বিয়ে। লাল রঙের লেহঙ্গা পরবেন বলে ঠিক করেছেন তোজো। একটি কর্পোরেট সংস্থা কর্মরত তোজো। চব্বিশ ঘণ্টাই ছুটছে। কিন্তু লেহঙ্গা বাছতে গিয়েই মাথায় হাত তোজোর। নেলপলিশ যে গোলাপি রঙের। নেলপলিশ যে মুছে নেবে তার উপায়ও নেই। বাড়িতে যে নেলপলিশ রিমুভারটাই ফুরিয়ে গেছে সে খেয়ালই নেই তোজোর। কবে থেকে আনব আনব করেও কেনা হয়ে ওঠেনি সেটা। এবার শেষ মুহূর্তে উপায়? নিশ্চয় তোজোর মতো সমস্যা আপনাদেরও হয়। তা হলে উপায়? বাড়িতে বসেই ঘরোয়া উপায় যেভাবে নখের থেকে মুছে দেবেন পুরোনো নেলপলিশ?
* এক টুকরো তুলোতে অল্প অ্যালকোহল ভিজিয়ে নিন। নেলপলিশ লাগানো নখে বুলিয়ে নিন অ্যালকোহলে ভিজিয়ে রাখা তুলো। আস্তে আস্তে ঘষলেই উঠে আসবে নেলপলিশ। যে হেতু অ্যালকোহল খুব ভালো জীবাণুঘাতী তাই রঙের পাশাপাশি নখে ময়লা জমে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে তাও ঠেকানো যাবে।
* অ্যালকোহলের মতোই ঘরোয়া উপায় খুব ভালো নেলপলিশ রিমুভার কাজ করে ভিনিগার। একটি পাত্রে পরিমাণ মতো ভিনিগার নিন। তার মধ্যে লেবু বা কমলা লেবুর রস মিশিয়ে নিন। পাত্রটির মধ্যে কিছুক্ষণ নখ ডুবিয়ে রাখুন। আস্তে আস্তে তুলো দিয়ে ঘষলেই নেলপলিশের রঙ উঠে যাবে।
* সহনীয় একটি পাত্রে গরম পানি নিন। তাতে মধ্যে আঙুল ডুবিয়ে রাখুন। মিনিট দশেক রাখুন। এর পর আস্তে আস্তে ঘষলেই নেলপলিশ উঠে যাবে।
* শুধু দাঁতের ময়লা বা হলদে ভাবই নয়, খুব ভালো নেলপলিশের কাজও করতে পারে টুথপেস্ট। নখে টুথপেস্ট লাগিয়ে কিছু ক্ষণ রাখুন। দেখবেন যেন টুথপেস্ট শুকিয়ে না যায়। তুলো দিয়ে ঘষলেই উঠে যাবে নেলপলিশ।
* পারফিউমের বোতল প্রায় খালি হয়ে এসেছে? তলানিতে একটুখানিই পরে আছে বোতলের নিচে। পারফিউমে মজুত থাকা অ্যাসিটন খুব ভালো নেলপলিশ রিমুভারের কাজ করবে। তুলোতে পারফিউম ভিজিয়ে নিন তার পর ওই ভেজানো তুলো দিয়ে নখ ঘষলেই উঠে যাবে নেলপলিশ।
• তুলোতে অল্প হেয়ার স্প্রে ভিজিয়ে নিন। সেই তুলো নখ ঘষলেই উঠে আসবে নেলপলিশ।
আর চিন্তা কেন? বাইরে থেকে নেলপলিশ রিমুভার না কিনে এবার ঘরোয়া উপায়ই মুছে দেওয়া যাবে নেলপলিশের রং।
6:21 pm, Friday, 22 May 2026
News Title :
নেলপলিশ রিমুভার শেষ?
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:26:51 am, Saturday, 14 June 2025
- 176 Time View
Tag :
Popular Post






























