9:31 pm, Thursday, 17 September 2026

নোয়াখালীতে নারীকে অপহরণের চেষ্টা, হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ সহ আহত ৩

বেগমগঞ্জ প্রতিনিধি: বেগমগঞ্জের লাকুড়িয়া কান্দি পাটোয়ারী বাড়িতে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি সন্ত্রাসী মহিবুল্লার নেতৃত্বে ইসরাফিল, ফিরোজ, ফারুক, রুবেলসহ ৮-১০ জন বিএনপির সন্ত্রাসীরা আরিফা রহমান নামের এক নারীকে অপহরণের চেষ্টা করে। ঐ সময় তারা নারী-পুরুষের উপর হামলা ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ সহ তিনজন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আজিম উদ্দিন বলেন, আমার মামাতো ভাই এলডিপি কর্মী কাজী শাহাদাত হোসেন এর স্ত্রী আরিফা রহমান আমাদের বাড়িতে আত্মগোপনে ছিল এই খবর আওয়ামীলীগসহ বিএনপি’র লোকজন জানতে পেরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার পরে তাকে অপহরণের চেষ্টা করে। সন্ত্রাসীদের গুলিতে আমার ভাইয়ের পায়ে গুলিবিদ্ধ সহ তিনজন আহত হয়। এ ঘটনার সিসিটিভির ধারণকৃত ভিডিও নিয়ে থানায় গেলেও পুলিশ কোন ব্যবস্থা নেয় নি।

এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ওসি মোঃ শামসুজ্জামান এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

নোয়াখালীতে নারীকে অপহরণের চেষ্টা, হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ সহ আহত ৩

Update Time : 10:31:30 am, Wednesday, 16 September 2026