নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল শনিবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট-এর কার্যকরী কমিটির মাসিক সাধারণ সভা সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত সভায় বেশ কটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ৭ম তলা বর্ধিতকরণ নিয়ে বিস্তারিত আলোকপাত শেষে অচিরেই কাজ শুরু হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট প্রফেসর এম এ আহবাব, এম মুহিবুর রহমান, প্রফেসর ডা. মোহাম্মদ আলতাফুর রহমান, জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর, জয়েন্ট সেক্রেটারি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, ট্রেজারার জামিল আহমেদ চৌধুরী, পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ, সোস্যাল সেক্রেটারী শহীদ আহমদ চৌধুরী, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী এবং কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালিক জাকা, ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই, প্রফেসর ডা. মোহাম্মদ আব্দুস সালাম, ডা. এস এম হাবিবুল্লাহ সেলিম, মাসুদ আহমদ চৌধুরী এবং মোহাম্মদ মোস্তফা কামাল। এছাড়াও হাসপাতালের সিইও কর্ণেল (অব.) শাহ আবিদুর রহমান ও উপ-পরিচালক ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী উপস্থিত ছিলেন।
9:53 pm, Thursday, 15 October 2026
News Title :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 03:36:40 pm, Saturday, 27 November 2021
- 827 Time View
Tag :
Popular Post






























