8:26 pm, Tuesday, 4 August 2026

পশ্চিমতীরের ৯ বসতিকে বৈধতা দেবে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট :: অধিকৃত পশ্চিমতীরের নয়টি বসতিকে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা কেবিনেট। পূর্ব জেরুজালেমে একের পর এক হামলার জের ধরে রোববার ইসরায়েলি কেবিনেট এ ঘোষণা দেয়।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে নিরাপত্তা কেবিনেট জুডিয়া ও সামারিয়ার নয়টি বসতিকে বৈধতা দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।
এতে আরও বলা হয়, এসব বসতি বহুবছর ধরে বিদ্যমান রয়েছে। কিছু কয়েক দশক ধরে বিদ্যমান।
ইসরায়েল সরকারের অনুমোদন ছাড়াই তথাকথিত এসব বসতি নির্মাণ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দ্য সিভিল এডমিনিস্ট্রেশান হাইয়ার প্ল্যানিং কমিটি এসব বসতি অনুমোদনের জন্যে আগামী কয়েক দিনের মধ্যে বৈঠকে বসবে।
এর আগে প্রধানমন্ত্রী নেতানয়িাহু এক বৈঠকে বসতি নির্মাণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। যদিও ইসরায়েলের এ বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
পশ্চিম তীরের বসতিতে ৪ লাখ ৭৫ হাজারেরও বেশি ইসরায়েলি বাস করছে। এখানে রয়েছে ২৮ লাখ ফিলিস্তিনের বসবাস।
এদিকে শুক্রবার পূর্ব জেরুজালেমের পাশে ইহুদি বসতি রামোতে শুক্রবার এক ফিলিস্তিনীর হামলায় তিনি ইসরায়েলি নিহত হয়েছে। এরপর রোববার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনী অভিযান চালাতে গিয়ে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করে।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া নয় ইসরায়েলি ও একজন ইউক্রেনীয় নারী প্রাণ হারিয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

পশ্চিমতীরের ৯ বসতিকে বৈধতা দেবে ইসরায়েল

Update Time : 10:06:07 am, Monday, 13 February 2023