9:56 am, Sunday, 11 October 2026

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩

ডেস্ক রিপোর্ট : রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেল এখনো উদ্ধার করা যায়নি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার সময় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন।

এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করে দুটি ককটেল নিক্ষেপ করে আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন
এ ঘটনায় আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি অভিযানও চালানো হচ্ছে বলে জানা যায়।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে যেখানে,সেখানে করাতকলে সাবার হচ্ছে বন: বাড়ছে পরিবেশ বিপর্যয়ের শংখা: সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩

Update Time : 08:39:55 am, Saturday, 10 October 2026