বিনোদন ডেস্ক :: এমনটা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত বৃহস্পতিবার মহানায়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে মমতা বলেন, ‘প্রসেনজিৎ একটা ভালো মডেল করেছে। অফিসাররা দেখে এসে আমাকে বলেছে।
প্রায় ১০০টা জায়গায় ৪০-৫০ জনের বসার মতো সিনেমা ঘর বানাচ্ছে ও। ওই হলটা দেখে আমরা খুশি হয়েছি।’
শেফালির শূন্যতায় ভেঙে পড়েছেন স্বামী
তিনি আরো বলেন, ‘ও যেভাবে সিনেমা ঘর বানাচ্ছে তাতে সিনেমাটা আরও বেশি ছড়িয়ে পড়বে।
এটা যদি হয় তাহলে প্রত্যন্ত এলাকার আরও বেশি মানুষ সিনেমা দেখতে পাবে।
আর ওরা যে ছবিগুলো বানাচ্ছে সেগুলো মার্কেটও পাবে। কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথাগুলো বলছিলেন, তখন সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎও। তবে মুখ্যমন্ত্রী বিষয়টি যে এভাবে প্রকাশ্যে আনবেন, সেটা তিনি আন্দাজ করতে পারেননি—তা তার অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছিল।

নিজস্ব প্রতিবেদক 



























