6:08 pm, Friday, 24 April 2026

পাবনা সফরে রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট : দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি তার পঞ্চমবারের মতো রাষ্ট্রীয় সফর।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে তিনি সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান।
এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, পাবনায় পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউজে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর বেলা ১১টায় তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে তার মা-বাবার কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে রাষ্ট্রপতি তার নিজ বাসভবনে অবস্থান করবেন এবং নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউজে পুনরায় গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর এটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রথম পাবনা সফর।

এর আগে তিনি ২০২৩ সালের ১৫ মে, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালের ১৬ জানুয়ারি এবং ৯ জুন পাবনা সফর করেছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

পাবনা সফরে রাষ্ট্রপতি

Update Time : 09:07:13 am, Saturday, 8 November 2025