ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।’
তিনি আরও লিখেন, ‘গত কয়েক দিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এর আগেও তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
12:00 am, Wednesday, 8 July 2026
News Title :
প্রতিমন্ত্রী পলক করোনায় আক্রান্ত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:48:44 am, Monday, 27 February 2023
- 335 Time View
Tag :
Popular Post

























