5:37 am, Friday, 17 April 2026

প্রধানমন্ত্রীর জনসভা শুরু, কানায় কানায় পূর্ণ জিলা স্কুল মাঠ

ডেস্ক রিপোর্ট : রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত রংপুর বিভাগীয় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার (২ আগস্ট) দুপুর সোয়া ১২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জনসভার কার্যক্রম। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেল ৩টায় জনসভা মঞ্চে আসবেন প্রধানমন্ত্রী।

এরই মধ্যে রংপুরের ঐতিহাসিক জিলা স্কুল মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে গেছে। মাঠ ছাড়িয়ে প্রধান সড়কের দুই দিকে অবস্থান নিয়েছেন বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। নানা রঙের পোশাক আর বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।

জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী প্রমুখ বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এসময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেছেন। সাড়ে চার বছরের বেশি সময় পর রংপুরে আসছেন এখানকার পুত্রবধূ শেখ হাসিনা। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর জনসভা শুরু, কানায় কানায় পূর্ণ জিলা স্কুল মাঠ

Update Time : 08:47:10 am, Wednesday, 2 August 2023