4:23 am, Sunday, 20 September 2026

প্রধানমন্ত্রীর হাতে ট্রফি তুলে দিতে চান মিঠু চৌধুরী

ডেস্ক রিপোর্ট : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দলের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় দলের পক্ষ থেকে বিশেষ ইচ্ছার কথা জানান অধিনায়ক মিঠু চৌধুরী।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এই অর্জনের স্বীকৃতি হিসেবে দলের প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে একটি করে ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিঠু চৌধুরী বলেন, ‘নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো ফুটবল দল হিসেবে আমরা এই শিরোপা জিতলাম। আমাদের দলের একটি বড় ইচ্ছা আছে..এই ট্রফিটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই।

আমরা তার সঙ্গে দেখা করে এই অর্জনের আনন্দ ভাগাভাগি করতে চাই।’
ফেডারেশনের (বাফুফে) বর্তমান নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রশংসা করে মিঠু বলেন, ‘তাবিথ আউয়াল স্যার আমাদের অনেক খেয়াল রাখছেন এবং আমাদের সব দাবি পূরণের চেষ্টা করছেন। এমনকি জাতীয় দলের সঙ্গে আমাদেরও পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

ফেডারেশনের পক্ষ থেকে এমন সুযোগ-সুবিধা পেলে আমরা ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো ফল আনতে পারব।’
মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জেতে বাংলাদেশ। দেশে ফেরার পর থেকেই তরুণ ফুটবলারদের নিয়ে চলছে উদযাপন। আজ আনুষ্ঠানিকভাবে আর্থিক পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে তাদের এই সাফল্যকে সম্মানিত করল ক্রীড়া মন্ত্রণালয়।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

প্রধানমন্ত্রীর হাতে ট্রফি তুলে দিতে চান মিঠু চৌধুরী

Update Time : 08:24:16 am, Monday, 6 April 2026