শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও মূল মঞ্চের কোনো ক্ষতি হয়নি।
বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেল বাতাসে ভেঙে পড়ে যায়।
এসময় ভেতরে বসা উপকারভোগী ও অতিথিদের ছোটাছুটি করতে দেখা যায়। পরবর্তীতে প্যান্ডেল খুলে ফেলা হয়।
প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা বিমানের একটি ফ্লাইট বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়ে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে সড়কপথে বিশেষ বাসে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।

নিজস্ব প্রতিবেদক 





















