7:24 am, Sunday, 18 October 2026

প্রাথমিকের প্রতিনিধিদল মন্ত্রণালয়ে, বাকিরা অবস্থান করছেন যাদুঘরের সামনে

ডেস্ক রিপোর্ট : নিয়োগপত্র পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

তাদের ১০ জনের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য মন্ত্রণালয়ে গেছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে আন্দোলনকারীরা এ তথ্য জানিয়েছেন।

২০২৬ সালে প্রকাশিত প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ দিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারী মোহাম্মদ সোহান জানিয়েছেন, তারা সকাল ১০টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হন। পরে পুলিশ বাধা দিলে তারা জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নেন।

তিনি বলেন, তিন মাস পার হওয়ার পরও আমরা যোগদানপত্র পাইনি। এতে প্রায় ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্ত হলেও তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, সব প্রক্রিয়া শেষ হয়েছে। তাও নিয়োগ দেওয়া হচ্ছে না। আমরা জেলা প্রশাসক, অধিদপ্তর ও মন্ত্রণালয়ে এর আগে স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

প্রাথমিকের প্রতিনিধিদল মন্ত্রণালয়ে, বাকিরা অবস্থান করছেন যাদুঘরের সামনে

Update Time : 07:48:58 am, Sunday, 26 April 2026