12:22 am, Monday, 15 June 2026

সৌম্য-নবীর ব্যাটে ভর করে দেড়শ পেরোল নোয়াখালী

ডেস্ক রিপোর্ট : বিপিএলের দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। সৌম্য সরকারের দায়িত্বশীল হাফ-সেঞ্চুরি এবং অভিজ্ঞ মোহাম্মদ নবীর কার্যকরী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখেশুনে করেন নোয়াখালীর দুই ওপেনার শাহাদাত হোসেন দিপু ও সৌম্য সরকার। পাওয়ারপ্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান তোলে তারা।

দলীয় ৫৭ রানের মাথায় দিপু ৩০ রান (২৮ বল) করে বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। তিন নম্বরে নামা মাজ সাদাকাত (৭) দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন সৌম্য। সাবলীল ব্যাটিংয়ে তুলে নেন অর্ধশতক। ব্যক্তিগত ৫৯ রানে (৪৩ বল) যখন তিনি আউট হন, তখন দলের স্কোর ১২৩।

সৌম্য ফেরার পর হাল ধরেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার ২৬ বলে ৩৫ রানের ইনিংসটি নোয়াখালীকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়। ইনিংসের শেষ ওভারে মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রানের একটি ছোট ক্যামিও খেললে নোয়াখালীর স্কোর দাঁড়ায় ১৫১।

রাজশাহী ওয়ারিয়র্সের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিপন মণ্ডল; তিনি শিকার করেন ২ উইকেট।

এছাড়া নাজমুল হোসেন শান্ত, বিনুরা ফার্নান্দো ও রায়ান বার্ল একটি করে উইকেট নিয়ে নোয়াখালীর রানের গতি কিছুটা টেনে ধরার চেষ্টা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

সৌম্য-নবীর ব্যাটে ভর করে দেড়শ পেরোল নোয়াখালী

Update Time : 09:30:58 am, Thursday, 8 January 2026