3:46 pm, Monday, 24 August 2026

প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রশিক্ষণ

শ্রীমঙ্গল প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীমঙ্গলে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলার নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিংহ বীজ ক্লাস্টারের শিক্ষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঘোষিত এই ১৮০ দিনের কর্মপরিকল্পনার লক্ষ্য হলো প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন ও শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও আনন্দমুখর করে তোলা। কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে “ওয়ান টিচার, ওয়ান ট্যাব” কর্মসূচি, যার মাধ্যমে শিক্ষকরা প্রযুক্তিনির্ভর আধুনিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
এছাড়া “ওয়ান চিলড্রেন, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হবে, যাতে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়ে। শিক্ষাব্যবস্থায় ক্রীড়া ও দেশীয় সংস্কৃতির অন্তর্ভুক্তি, মুখস্থনির্ভর শিক্ষা কমিয়ে সৃজনশীল ও আনন্দময় শিক্ষাদান পদ্ধতি চালু করাও এই কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
শিক্ষকদের মর্যাদা ও সম্মান বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষকদের আমন্ত্রণ জানানোর বিষয়টিও কর্মপরিকল্পনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কৌশলও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম , প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন দাস, সহযোগী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কাকিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন রানী সরকার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিভা রানী দেবীসহ সিংহ বীজ ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণে বক্তারা জানান, সরকারের ঘোষিত এই ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও আনন্দময় ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে সন্তানকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ডের রায়

প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রশিক্ষণ

Update Time : 10:14:16 am, Wednesday, 1 April 2026