10:32 am, Thursday, 25 June 2026

ফরিদপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরকান্দা উপজেলার চরযশোহরদী ইউনিয়নের ধরমদী গ্রামের বাকী শেখের ছেলে মাইনুদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) ও শ্যালক ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙ্গা থেকে গোপালগঞ্জের দিকে মোটরসাইকেলে করে ৩ আরোহী যাচ্ছিলেন। এমন সময় গোপালগঞ্জ থেকে ভাঙার দিকে স্টার লাইন পরিবহনের একটি বাস আসছিল। ঘটনাস্থলে পৌঁছলে বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাকেলের তিন আরোহী নিহত হন।

তিনি বলেন, পরে বিক্ষুব্ধ জনতা স্টার লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ভাঙ্গা থেকে দমকল বাহিনীর একটি টিম গিয়ে বাসের আগুন নেভাতে সক্ষম হয়। হাইওয়ে পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

ফরিদপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৩

Update Time : 09:29:16 am, Sunday, 22 January 2023