ডেস্ক রিপোর্ট : ঢাকা: ছয় দফা দাবি আদায়ে আগামী রোববার (২০ এপ্রিল) সারা দেশে জেলাভিত্তিক মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে দিয়েছেন মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। পরে মানববন্ধনে নতুন কর্মসূচির এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম। তিনি বলেন, ছয় দফা দাবি আদায়ে আগামী রোববার সারা দেশে জেলাভিত্তিক মহাসমাবেশ পালন করা হবে। ছয় দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কুমিল্লায় হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তারা দাবি করেন, ছয় দফা দাবি যৌক্তিক হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছেন না। আশ্বাস নয়, দাবির বাস্তবায়ন চান আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় দফা দাবিতে ঢাকার সাতরাস্তা সড়ক অবরোধ করেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
6:21 am, Wednesday, 25 November 2026
News Title :
রোববার জেলাভিত্তিক মহাসমাবেশ করবেন পলিটেকনিক শিক্ষার্থীরা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:04:54 am, Saturday, 19 April 2025
- 285 Time View
Tag :
Popular Post
























