10:33 pm, Saturday, 23 May 2026

ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, দেশে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে। তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন হাসনাত। তিনি লিখেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’

পোস্টের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে হাসনাত বলেন,‘রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা (শেখ হাসিনার পদত্যাগের দাবি) হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, তাদের (রাজনৈতিক দলগুলোর) সংবিধানপ্রীতি, মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম যে, গত ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন একটা প্রীতি দেখা যাচ্ছে। দেখলাম যে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে, এটা (শেখ মুজিবের ছবি সরানো) ঠিক হয়নি। মোস্তাকের সঙ্গেও তুলনা করা হচ্ছে যে, মোস্তাক এই কাজ করেছিল। এই বিষয়গুলো দুঃখজনক।’

এছাড়া রাজনীতিবিদরা অগ্রজ এবং অনুজের মাঝে বিভাজন তৈরি করছে বলেও মনে করেন তিনি।
মেধার মূল্যায়ন করতে হলে আগে মেধাবী হতে হবে : হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর

বর্তমান সংবিধানের অধীনে অন্তর্র্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করে হাসনাত গণমাধ্যমকে বলেন, ‘এই সংবিধানের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। অথচ এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতির কাছ থেকেই সরকার শপথ নিচ্ছে।’
এই বিষয়গুলো কোথাও না কোথাও বিপ্লব বা গণ-অভ্যুত্থানের স্পিরিটে ঘাটতি তৈরি করছে বলে উল্লেখ করেন হাসনাত।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলায় সিলেট রেঞ্জের নবাগত ডিআইজির আগমন

ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত আব্দুল্লাহ

Update Time : 07:18:16 am, Wednesday, 13 November 2024