8:10 am, Wednesday, 24 June 2026

ফিলিস্তিনিদের ১০ লাখ ডলার অনুদান দিলেন বেলা হাদিদ-জিজি হাদিদ

ডেস্ক রিপোর্ট ::মার্কিন সুপার মডেল বেলা হাদিদ ও জিজি হাদিদ সম্পর্কে দুই বোন। তারা মার্কিন তারকা হলেও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে খুবই সক্রিয় এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য হৃদয় কাঁদে তাদের। এ কারণেই নিপীড়িত দেশটির মানুষের পাশে দাঁড়িয়ে বেশ কয়েকবার আর্থিক সহায়তা প্রদান করেছেন দুই বোন। এবার দেশটির অবরুদ্ধ মানুষের জন্য ১০ লাখ ডলার অনুদান পাঠালেন বেলা হাদিদ ও জিজি হাদিদ।

তারকাদের নিয়ে সংবাদ পরিবেশন করা দ্য হলিউড রিপোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের শিশু ও পরিবারগুলোর জন্য অনুদান পাঠিয়েছেন বেলা ও জিজি। পৃথক চারটি সংগঠনের মাধ্যমে এই অর্থ প্রদান করেছেন তারা।

দাতব্য সংগঠনগুলো হচ্ছে ‘হিল প্যালেস্টাইন’, ‘প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড (পিসিআরএফ)’, ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে)’ ও ‘ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউ)। সংগঠনগুলো বাস্তুচ্যুত পরিবারের সহায়তায় খাদ্য, চিকিৎসা কার্যক্রমের মতো বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে কাজ করে থাকে।

View this post on Instagram

A post shared by Bella ???? (@bellahadid)

কিছুদিন আগেই ফ্রান্সে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। এ উৎসবে অংশ নিয়েছিলেন মার্কিন তারকা বেলা হাদিদ। তিনি এবারের আসরে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতীক লাল কেফিয়াহ পোশাকে কান সমুদ্র তীর থেকে আলো ছড়ান।

এ তারকা সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ফিলিস্তিনকে মুক্ত করা হোক। সবসময় আমার মনে, রক্তে ও হৃদয়ে মিশে রয়েছে এটি। যদিও এই ভয়াবহতার মধ্যেই আমাকে কাজ চালিয়ে যেতে হবে, আমরা আমাদের (ফিলিস্তিনিদের) সংস্কৃতিকে তুলে ধরছি। যেখাইনেই যাই না কেন, বিশ্বজুড়ে ফিলিস্তিনকে দেখতে পাবে। আমার পরনের কেফিয়াহ পোশাক ফিলিস্তিনকে উপস্থাপন করছে। আর গাজায় এখন গণহত্যার মতো যে নির্মমতা ঘটছে, তা বোঝার জন্য চেষ্টা করুন।

প্রসঙ্গত, বেলা হাদিদ ও জিজি হাদিদের বাবা মোহামেদ হাদিদ একজন ফিলিস্তিনি। তবে তাদের মা মার্কিন নাগরিক, তিনি ইলোলান্ডা হাদিদ। তাদের বাবা মোহাম্মদ হাদিদ একজন ব্যবসয়ী এবং মা একজন প্রভাবশালী ব্যক্তি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

ফিলিস্তিনিদের ১০ লাখ ডলার অনুদান দিলেন বেলা হাদিদ-জিজি হাদিদ

Update Time : 09:29:26 am, Sunday, 2 June 2024