ডেস্ক রিপোর্ট : তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার ফিলিস্তিন দূতাবাস এক শোকবার্তায় বলেছে, বাংলাদেশের চার দশকেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ফিলিস্তিন দূতাবাস গভীর শোক প্রকাশ করছে।
গভীর শ্রদ্ধার সাথে আমরা তার সাহস, ফিলিস্তিনি স্বার্থে তার অটল অবস্থান এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার অর্জনের সংগ্রামে তার অবিচল সমর্থনকে স্মরণ করছি, যা আমাদের জনগণের স্মৃতিতে অম্লান থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

নিজস্ব প্রতিবেদক 























