6:25 am, Sunday, 26 July 2026

সচিবালয়ে অগ্নিকাণ্ড: অস্থায়ী অফিস থেকে কার্যক্রম চালাচ্ছে ৬ মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট : ঢাকা: প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭নং ভবনে পুড়ে ছাই হয়েছে ৬টি মন্ত্রণালয়ের সরঞ্জাম, নথি-পত্র ও আসবাবপত্র। ফলে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত এসব মন্ত্রণালয় অফিস স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত এসব মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অস্থায়ী অফিসের কার্যক্রম চলছে আব্দুল গনি রোডের রেলভবনে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অফিসের কার্যক্রম চলছে জিরো পয়েন্টের জিপিও ভবনে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস চলছে ফুলবাড়ীয়ার দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে।

এছাড়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস চলছে জাতীয় ক্রিয়া পরিষদ, পুরানো পল্টন বায়তুল মোকাররম গেট। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস চলছে বিজয়নগরের শ্রম ভবনে এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অস্থায়ী অফিস চলছে ১১ নং ভবনে অর্থ উপদেষ্টার দপ্তরে।

গত বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫০ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়।

সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় থাকা ৬টি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

সচিবালয়ে অগ্নিকাণ্ড: অস্থায়ী অফিস থেকে কার্যক্রম চালাচ্ছে ৬ মন্ত্রণালয়

Update Time : 07:50:19 am, Monday, 30 December 2024