12:36 am, Thursday, 6 August 2026

শাহীনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাইবে ডিবি

ডেস্ক রিপোর্ট ::ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়েছেন বলে ধারণা ডিবির। তাকে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

রোববার (২৬ মে) সকালে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি। সাংসদ আজীমের হত্যা তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।
দলে রয়েছেন- ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

মহানগর গোয়েন্দা প্রধান জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন। এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।

এদিকে, তদন্ত শেষে আজকে কলকাতা পুলিশ দলেরও ঢাকা ছাড়ার কথা।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারত সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি

শাহীনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাইবে ডিবি

Update Time : 06:47:51 am, Sunday, 26 May 2024