ডেস্ক রিপোর্ট : মাত্র ১৩ বছর প্রথম সর্বব্যাপী জনপ্রিয়তা পান বিশ্ব সংগীতাঙ্গনের সর্বকনিষ্ঠ গ্র্যামি জয়ী বিলি আইলিশ। বড় ভাই ফিনিয়েসের সঙ্গে ‘ওশেন আইজ’ শিরোনামের গানটি রেকর্ড করেছিলেন তার ছোট্ট বেড রুমে। ওই গানই সাউন্ডক্লাউডে ভাইরাল হয়ে যায় এবং বিলিকে নানা গান ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ডাকতে শুরু করে।
এরপরই বদলে যায় এ গায়িকার জীবন। বর্তমানে তার বয়স ২২ চলতি। এই এক দশকে বগলদাবা করেছেন সংগীতের বাঘা বাঘা সব পুরস্কার।
সেই ধারাবাহিকতায় এবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে একসঙ্গে সাত বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বিলি আইলিশ।
এখানেই শেষ নয়, সাতটি বিভাগেই পুরস্কার জিতে সাড়া জাগিয়েছেন এই মার্কিন তরুণী। বিলির ঝুলিতে এসেছে একাধারে আর্টিস্ট অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, ফেবারিট ট্যুরিং আর্টিস্ট, ফেবারিট ফিমেল পপ আর্টিস্ট, ফেবারিট পপ অ্যালবাম ও ফেবারিট সংয়ের পুরস্কার।
তবে অসামান্য এ অর্জন নিজ হাতে গ্রহণ করতে পারেননি বিলি। অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালে তিনি অবস্থান করছিলেন ইউরোপে সেখান থেকেই পাঠানো এক ভিডিও বার্তায় আয়োজক, ভক্তদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানান এই শিল্পী।
তিনি বলেন, ‘ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তারা আমাকে মনে করিয়ে দেয়, এ পৃথিবীতে এখনো আলো আছে।’
3:05 pm, Friday, 22 May 2026
News Title :
ফের বাজিমাত সর্বকনিষ্ঠ গ্র্যামি জয়ী বিলি আইলিশের
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:49:19 am, Thursday, 29 May 2025
- 149 Time View
Tag :
Popular Post






























