বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় চাচার বিয়েতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরল পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী রাকিব আহমদ (৯) নামে। খেলতে গিয়ে অসাবধানতা বশত পুকুরে পড়ে পানিতে ডুবে সে মারা গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজভাগ গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত রাকিব গ্রামের সামছুল ইসলাম সমছের ছেলে। স্বজনরা জানান, বাবা-মায়ের সাথে শনিবার চাচা ফাহিম আহমদের বিয়েতে যায় গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাকিব আহমদ। সকালে নাস্তা খেয়ে রাকিব আহমদ বিয়ে বাড়িতে খেলছিল। একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশকে অবহিত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ দাফন করা হয়েছে।
2:20 am, Thursday, 27 August 2026
News Title :
বড়লেখায় পুকুরের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু চাচার বিয়েতে গিয়ে লাশ হয়ে ফেরা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:56:50 pm, Saturday, 10 August 2024
- 359 Time View
Tag :
Popular Post






























