ডেস্ক রিপোর্ট : বড়লেখা উপজেলা যুবলীগ নেতাসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বড়লেখা উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেন, আব্দুল মান্নান ও লুৎফা বেগম (পরোয়ানাভুক্ত)।
থানা পুলিশ জানিয়েছে, বড়লেখা উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেনকে ব্যাংক কর্মকর্তাদের হত্যা চেষ্টার মামলায় (নম্বর-১১) সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সিআর-১১৭ (বড়লেখা) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল মান্নান ও সিআর-১১১৯ (উত্তরা পশ্চিম) মামলার পলাতক আসামি লুৎফা বেগমকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ূম বলেছেন, যুবলীগ নেতাসহ গ্রেফতার আসামিদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
8:13 am, Friday, 17 April 2026
News Title :
বড়লেখায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:09:50 am, Saturday, 9 November 2024
- 170 Time View
Tag :
Popular Post



























