12:26 am, Wednesday, 8 July 2026

রোববার বাজেট অধিবেশন শুরু

ডেস্ক রিপোর্ট :: একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) রোববার (৫ জুন) বিকেল ৫টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ মে এ অধিবেশন আহ্বান করেন।

এ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে। আগামী ৯ জুন (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করবেন।

গত ২৮ মার্চ একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলে। ওই অধিবেশনে ১০টি স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়। এছাড়া কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় আনীত প্রস্তাবের (সাধারণ) উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শাহজাহান খান এ প্রস্তাবটি উত্থাপন করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ

রোববার বাজেট অধিবেশন শুরু

Update Time : 12:23:49 pm, Saturday, 4 June 2022