10:06 pm, Friday, 16 October 2026

বনানীতে ভবনে আগুন : নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর বনানীতে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার বাড়িটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, শনিবার সকালে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন লাগার কারণও জানা যায়নি।

রোজিনা বেগম জানান, ভেতরে প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। ধোঁয়ার কারণে আমাদের কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। ফায়ারের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছে দ্রুত আগুন নেভানোর জন্য। কিন্তু প্রচণ্ড ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে পানি পৌঁছানো যাচ্ছে না।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ভেতরে কেউ আটকে আছে কি না সে তথ্যও কেউ নিশ্চিত করেনি।

ফায়ার সার্ভিস সদস্যরা বলছে, ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির কার্যালয়। তৃতীয় তলায় বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরি করা হয়, এখানেই আগুন লেগেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে নিরাপদ সড়ক চাই জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বনানীতে ভবনে আগুন : নিয়ন্ত্রণে ১২ ইউনিট

Update Time : 06:35:09 am, Saturday, 21 August 2021