11:11 am, Friday, 22 May 2026

ভারত সিরিজের আগে দুর্দান্ত মাইলফলক টানছে সাকিবকে

ডেস্ক রিপোর্ট : ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে দুর্দান্ত মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান। এই সিরিজেই বিশ্বের পঞ্চম টেস্ট ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের সঙ্গে ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়তে পারেন টাইগার অলরাউন্ডার।

৪ হাজার রানের মাইলফলক আগেই স্পর্শ করেছেন সাকিব। এখনও পর্যন্ত ৬৯টি টেস্ট খেলে ব্যাট হাতে টাইগার অলরাউন্ডার করেছেন ৪৫৪৩ রান। ফলে রেকর্ডটি গড়তে হলে এই সিরিজে সাকিবের দরকার কেবল উইকেট।

এখন পর্যন্ত টেস্টে ২৪২ উইকেট দখল করেছেন সাকিব। ভারত সিরিজের দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৮ উইকেট শিকার করতে পারলেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করে ফেলবেন বাঁহাতি এই অলরাউন্ডার।

সাকিবের আগে ৪ হাজার রানের সঙ্গে ২৫০ শিকারের কীর্তি আছেন কেবল মাত্র ৪ ক্রিকেটারের। তারা হলেন- ভারতের কপিল দেব, ইংল্যান্ডের ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি।

এ তালিকায় রানের হিসেবে শীর্ষে রয়েছেন জ্যাক কালিস। ১৬৬টি টেস্টে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার ব্যাট হাতে করেছেন ১৩ হাজার ২৮৯ রান। আর বল হাতে শিকার করেছেন ২৯২টি উইকেট।

দ্বিতীয় স্থানে আছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ১৩১টি টেস্ট খেলে ৫ হাজার ২৪৮ রানের সঙ্গে ৪৩৪টি উইকেটের দখল আছে তার।

তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার বোথাম। ১০২ টেস্টে ৫ হাজার ২০০ রানের পাশাপাশি ৩৮৩ উইকেট উইকেট আছে ইংলিশ অলরাউন্ডারের।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ভারত সিরিজের আগে দুর্দান্ত মাইলফলক টানছে সাকিবকে

Update Time : 07:06:18 am, Tuesday, 17 September 2024