ডেস্ক রিপোর্ট :: বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে গেছে। এতে এখন পর্যন্ত ৭-৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
আজ শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার ব্রিজ হলদিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সেতু ভেঙে খালে পড়া মাইক্রোবাসটিতে করে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন লোকজন। এ সময় সেতুটি ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে খালে ডুবে এখন পর্যন্ত ৭-৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।

নিজস্ব প্রতিবেদক 























