1:07 am, Saturday, 24 October 2026

বাংলাদেশের পক্ষে কথা বলে সাইবার বুলিংয়ের শিকার অজি কিংবদন্তি

ডেস্ক রিপোর্ট : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া এবং আইসিসির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে প্রশ্ন তুলে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা জেসন গিলেস্পি। উত্ত্যক্ত ও গালিগালাজের মুখে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে নিজের পোস্টটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন তিনি।

বাংলাদেশ দল নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানালে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে মূল পর্বে অন্তর্ভুক্ত করে আইসিসি। এই সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে গিলেস্পি লিখেছিলেন, ‘আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে কেন বাংলাদেশ ভারতের বাইরে (শ্রীলঙ্কায়) তাদের ম্যাচগুলো খেলতে পারল না? আমার মনে পড়ছে, ভারত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি হয়নি এবং তাদের ম্যাচগুলো দেশের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়েছিল।

কেউ কি এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দেবেন?’
গিলেস্পির এই যুক্তিপূর্ণ প্রশ্নটি অনেক নেটিজেন ইতিবাচকভাবে নিলেও, ভারতীয় সমর্থকদের একটি বড় অংশের কাছ থেকে তিনি তীব্র আক্রমণ ও গালিগালাজের শিকার হন। পরে এক অনুরাগী পোস্টটি মুছে ফেলার কারণ জানতে চাইলে ক্ষোভ প্রকাশ করে গিলেস্পি লেখেন, ‘কারণ একটি সাধারণ প্রশ্ন করার জন্য আমাকে গালিগালাজ করা হয়েছে। এই প্ল্যাটফর্মে এখন এত ঘৃণা আর নেতিবাচকতা যে কিছু জিজ্ঞেস করলেই সজোরে আক্রমণ করা হয়।’

গিলেস্পি যখন ‘হাইব্রিড মডেল’ বা দ্বিমুখী নীতির দিকে আঙুল তুলছেন, আইসিসি তখন তাদের সিদ্ধান্তে অনড়।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তিন সপ্তাহ ধরে বিসিবির সঙ্গে আলোচনার পর তারা নিশ্চিত হয়েছে যে ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য নিরাপত্তা ঝুঁকি’ নেই। টুর্নামেন্টের সূচির পবিত্রতা রক্ষা এবং নিরপেক্ষতা বজায় রাখতেই তারা বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার ভাটেরায় স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা: ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল

বাংলাদেশের পক্ষে কথা বলে সাইবার বুলিংয়ের শিকার অজি কিংবদন্তি

Update Time : 09:35:15 am, Monday, 26 January 2026