2:58 am, Friday, 22 May 2026

বার্সেলোনায় ফিরেই ক্যারিয়ারের ইতি টানবেন মেসি: রিকুয়েলমে

ক্রীড়া ডেস্ক :: ক্লাব ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আগামী দুই মৌসুম থাকবেন এ ক্লাবটিতেই।

আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনায় মেসির পূর্বসুরি হুয়ান রোমান রিকুয়েলমে মনে করেন, এখন পিএসজিতে গেলেও, বার্সেলোনায় ফিরে ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। তবে এর আগে ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতবেন মেসি- এমনটাই বিশ্বাস রিকুয়েলমের।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে রিকুয়েলমে বলেন, মেসি সবার সেরা। কেননা, সে বল নিয়ে খেলে। আমি মনে করি, পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে মেসি এবং বার্সেলোনায় ফিরে অবসর নেবে।

বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের সহ-সভাপতির দায়িত্বে থাকা রিকুয়েলমে মনে করেন, মেসি দলে থাকতেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার বড় সুযোগ পিএসজির জন্য। তাই তো তিনি বলেছেন, মেসিকে পেয়েও পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে, তাহলে তারা কখনোই পারবে না।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বার্সেলোনায় ফিরেই ক্যারিয়ারের ইতি টানবেন মেসি: রিকুয়েলমে

Update Time : 07:28:56 am, Saturday, 4 September 2021